জাতীয় সংবাদ
মক্কা চুক্তি ও ঢাকার কূটনৈতিক তৎপরতা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে প্রধানমন্ত্রীকে যে সময় আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক তখনই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। অবশ্য বাংলাদেশ এ নতুন জোটে যোগদান করবে কি-না এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সৌদি
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
: আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আইরিন খান শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন বলে শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল। এতে চরম
সংসদে বিল উত্থাপন ও সংস্কার নিয়ে ক্ষোভ, বিরোধীদলের ওয়াকআউট
সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনের প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের এমপিরা এই ওয়াকআউট করেন। ওয়াকআউটের
ইসিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান
ঢাকা: নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে
১৭ বছরের জঞ্জাল পরিষ্কারে সময় প্রয়োজন
ঢাকা: সচিবালয়ের ছোট অফিসে বসেই দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গত ১৭ বছরে ‘ধ্বংস ও পলিউটেড’ হয়ে যাওয়া প্রশাসনকে পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক প্রধানমন্ত্রী
সংসদের তৃতীয় অধিবেশন শুরু
শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের মতো ইস্যুতে সংসদ উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল
সিন্ডিকেটের কারসাজিতে জিম্মি বিদ্যুৎ ও জ্বালানি খাত
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট কেবল আন্তর্জাতিক বাজারের অস্থিরতার ফল নয়; এর নেপথ্যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও প্রশাসনিক স্থবিরতা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ী সিন্ডিকেট এবং প্রশাসনের মধ্যম ও মাঠপর্যায়ে বসে থাকা সুবিধাভোগী একটি চক্র
জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম
চট্টগ্রাম: লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে জশনে জুলুস। ৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। সঙ্গে আছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ (ম.জি.আ)। বুধবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১০টার
রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার
পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়
পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতারাতি কোনো পরিবর্তন আশা করা ঠিক হবে না। দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন, এ জন্য দেশের সব নাগরিকের আন্তরিক সহযোগিতা দরকার। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে
