ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুর্ঘটনা সংবাদ

Thumbnail [100%x225]
বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরও ৫ জন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।    রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।   মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল

Thumbnail [100%x225]
নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

  ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।   বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার শান্তাহার উপজেলার তিলকপুরে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।   সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর

Thumbnail [100%x225]
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।   জানা যায়, ঢাকা ডেসকো থেকে ঠিকাদারের তত্ত্বাবধানে ভাড়া করা শ্রমিকরা রাস্তার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করছিলেন।  বৈদ্যুতিক তারের কয়েল ক্রেন

Thumbnail [100%x225]
ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।   এসময় ওই ভবনের

Thumbnail [100%x225]
টঙ্গীতে মার্কেটে আগুন

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ১২টি দোকানে ছড়িয়ে পড়ে।   খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের

Thumbnail [100%x225]
সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ কয়েকজন দগ্ধ

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীতে ‘এন আলম’ নামে একটি এলপিজি গ্যাস পাম্পে (সিএনজি ফিলিং স্টেশন) বিস্ফোরণ হয়ে কয়েকজন দগ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া এতে প্রায় ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এর আগে কয়েক ঘণ্টা ধরে সিএনজি স্টেশনটি থেকে গ্যাস লিকেজ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় চরম

Thumbnail [100%x225]
গ্যাস বিস্ফোরণ, ৯ জন দগ্ধ

চট্টগ্রাম: নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে হালিমা মঞ্জিল নামের ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ৯ জন হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার

Thumbnail [100%x225]
অটোরিকশা-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের ভৈরববাজার (শাহপুর) এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।   শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে

Thumbnail [100%x225]
কারওয়ান বাজারে আগুন

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের

Thumbnail [100%x225]
আগুনে পুড়লো ৩ বসতঘর

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতঘর। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।   বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর

Thumbnail [100%x225]
ট্রাকচাপায় নিহত ৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর

Thumbnail [100%x225]
উত্তরা কাঁচাবাজারে আগুন

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।   তিনি জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে