জাতীয় সংবাদ
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই
‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’-বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন দুপুরে তিনি কটিয়াদী উপজেলায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে
মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মঙ্গকবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা
ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ আগস্ট) দিনভর সেখানে নজরদারি ও সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব, এপিবিএন, ডিবি ও সাদা পোশাকে থাকা গোয়েন্দা সদস্যরা। এদিন ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার
খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়
রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়ে নিয়ে যায়। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা দেখতে চায় প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে ধীরে ধীরে এগিয়ে যেতে। তিনি আরও বলেন, কিন্তু সামনে এগিয়ে যেতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে। শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। দেশনেত্রী
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি।’ তিনি বলেন, ‘এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী ও রোগীর স্বজনরা যদি
ঋণের কারণে বেতন দেওয়া কঠিন হয়ে যেতে পারে
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের কারণে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব
অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না
বিএনপি সরকার যতদিন সরকারে আছে ততদিন শিক্ষকদের আর অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী
১৮ বছরের জঞ্জাল পাঁচ মাসে পরিষ্কার সম্ভব নয়
ঢাকা: ১৮ বছরের জঞ্জাল পাঁচ মাসে তো নয়ই, ১৮ মাসেও পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
লোডশেডিংয়ে কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু
লোডশেডিং, এটি এখন একটি বড় সমস্যার নাম। যান্ত্রিক জীবনে বিদ্যুতের চাহিদা অপরিসীম। বিদ্যুৎ বিহীন সমাজ, জীবন, অর্থনীতি কোনো কিছু সম্পূর্ণ নয়। সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে সব ক্ষেত্রে। নওগাঁ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) আওতাধীন এলাকায় প্রতিদিন
অন্যকে বাঁচাতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল মতিউরের
সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল ১৭ বছর বয়সী মতিউর রহমানের। বাসের হেলপার হিসেবে প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন তিনি। গন্তব্যের পথে ভাটিয়ারীর জাহাজভাঙা শিল্প এলাকার কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একটি স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। মানুষ তখন প্রাণ বাঁচাতে দিক্বিদিক ছুটছেন। কিন্তু
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
সারাদেশে দোয়া, শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আজ শনিবার (১৫ আগস্ট) ‘আপসহীন’ নেত্রী খ্যাত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী। সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনায় দিনটি পালন করছেন।
