জাতীয় সংবাদ
সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে শোকসন্তপ্ত এসব পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে
পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় চার হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে ৪৭ লাখ পাঁচ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর
আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ। গণতন্ত্র বিশ্বজুড়ে একটি সর্বজনীন রাজনৈতিক আদর্শ হলেও দিবসটি পালনের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০০৭ সালের ৮ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির উদ্দেশ্য হলো গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের
যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দু’দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের স্বাক্ষর
কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস
ঢাকা: শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাই চোর
ভোলা৷ দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, এসব কর্মকর্তার ঘুষ-লুটপাটের ফলে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির
সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে
দুই প্রতিমন্ত্রীর আকস্মিক জেলা হাসপাতাল পরিদর্শন
পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ শেষে
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে
হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু
চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সঙ্গে ৫ এপ্রিল প্রথম দফায় দেশের ১৮ জেলার
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ৬ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য
