জাতীয় সংবাদ
হামের উপসর্গ নিয়ে ৪৬৭ রোগী চিকিৎসাধীন
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। এ রোগের উপসর্গ নিয়ে পাঁচ বিভাগীয় শহরে বর্তমানে ৪৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২৬, খুলনায় ১০০, সিলেটে ২৪, বরিশালে ৩৭ জন ও রাজশাহী ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন সন্দেহভাজন হামের রোগী ভর্তি হয়েছেন। তবে
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ
‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একইসঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অ-মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে। মঙ্গলবার ( ৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতার
অতিরিক্ত তেল না কেনার আহ্বান
ঢাকা: বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনায় দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় সাময়িক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারের
টিআইএন ১ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে
আইনি বাধ্যবাধকতা ও আয়কর রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করার কারণে করজাল বাড়ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, দেশে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এক কোটি ২৮ লাখ ছাড়িয়েছে। আর আয়কর রিটার্ন দাখিল হয়েছে ৪২ লাখ ৫০ হাজার। এই সংখ্যক টিআইএন কয়েক বছর আগেও ছিল না। মঙ্গলবার (৩১ মার্চ)
অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
সারাদেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধারে চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার। একদিনের অভিযানে প্রায় ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র
আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না
প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন।’ তিনি আরো
এক-এগারোর কুশীলবদের গ্রেফতার
মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে গ্রেফতারের মধ্য দিয়ে দেশজুড়ে এখন বড় প্রশ্ন- এই তালিকায় এরপর কে কে আছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্রগুলো থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, এক-এগারোর সময়কার
ঢাকা: ইতিহাসের চাকা কখনো কখনো এমন এক বিন্দুতে এসে থমকে দাঁড়ায়, যেখানে অতীত আর বর্তমানের ব্যবধান ঘুচে গিয়ে উন্মোচিত হয় এক রূঢ় বাস্তবতা। ২০০৭ সালের এক অন্ধকারাচ্ছন্ন জানুয়ারিতে যারা বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়ে ক্ষমতার দণ্ড হাতে তুলে নিয়েছিলেন, আজ প্রায় ১৯ বছর পর সেই ইতিহাসেরই আমোঘ বিচারে তারাই কাঠগড়ায়। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন, অমানসিক
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, ৪২টি জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী
তেল নিয়ে সক্রিয় নানামুখী সিন্ডিকেট
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানিখাতে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী যুদ্ধের কেন্দ্রে পরিণত হওয়ায় এই অস্থিরতা ক্রমশ প্রকট হচ্ছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। আর এই
ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫১ জনের
পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। গণমাধ্যমের খবর বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স
