ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় সংবাদ

Thumbnail [100%x225]
ভিসা বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ভিসার শর্ত মেনে চললে, অর্থাৎ দেশটিতে কাজ না করলে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।   সোমবার (৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে,

Thumbnail [100%x225]
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী

Thumbnail [100%x225]
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ পাঁচ দেশ। রোববার (০৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।   ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান

Thumbnail [100%x225]
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান

জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ার লক্ষ্যে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী

Thumbnail [100%x225]
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে

Thumbnail [100%x225]
মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখেছে সরকার। তিনি বলেন, দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে

Thumbnail [100%x225]
দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই

‘আমি আমার বাচ্চাকে হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া’     শনিবার (৬ জুন) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি

Thumbnail [100%x225]
পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশইন (ঠেলে পাঠানো) ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় বিএসএফ-এর আরও ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি। একইসঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে বিজিবি।   শনিবার (৬ জুন) বিজিবি সদরদপ্তর জনসংযোগ

Thumbnail [100%x225]
মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিস্ফোরক মন্তব্যে’ নতুন করে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সরকার এবং সরকারি দল বিএনপি চুপ থাকলেও মমতার মন্তব্যের পর সরব জামায়াতে ইসলামী,

Thumbnail [100%x225]
খালেদা জিয়ার প্রতি শোকজ্ঞাপনের বিস্তারিত জানাল পশ্চিমবঙ্গ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত শোকজ্ঞাপন কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স

Thumbnail [100%x225]
বিমানবন্দরের কার্গো শেডে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্গো শেডে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।   শুক্রবার (৫ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা রাশেদ বিন খালেদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো

Thumbnail [100%x225]
জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।  নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। শনিবার