জাতীয় সংবাদ
বিএনপির সংসদ নেতা নির্বাচনের সিদ্ধান্ত
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভা আহ্বান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হবে। সালাহউদ্দিন
কাল থেকে টিসিবির ভর্তুকি পণ্য বিক্রি
পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এদিন সকাল ১০টায় তেজগাঁওয়ে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করা হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে
পুরোনো জীবনে ফিরে যাবো
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তিনি পুরোনো জীবনে ফিরে যাবেন, লেখালেখি করবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আমি আবার পুরোনো জীবনে ফিরে
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি
নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় নিজ কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ কথা জানান। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার
নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইনে একক ও যৌথভাবে ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সর্বাধিক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’
জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া
আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা
রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে নতুন সরকার ও মন্ত্রিপরিষদ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে কেবল সরকার গঠন নয়, নতুন
ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গতকাল বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের
সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে
হ্যাঁ ভোটের জয় মানেই কি জুলাই সনদ বাস্তবায়ন
গণভোটে ‘হ্যাঁ’ জিতলেও জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। কারণ যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, সেই প্রক্রিয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের আপত্তি রয়েছে। এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি দল হিসেবে বিএনপির ওপর কতটা বাধ্যবাধকতা তৈরি হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ বিএনপি
শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর থেকেই নতুন সরকারের শপথ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি উপস্থাপন
আ. লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের ওপর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে দলটি ২০৯টি আসন পেয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও সীমিত উপস্থিতি নিশ্চিত করেছে। এই নির্বাচন ও ফলাফলের ওপর
