জাতীয় সংবাদ
খালেদা জিয়ার স্মরণে শোকসভা যোগ দিয়েছেন তারেক রহমান
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আজ রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়েছে। পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা ঘিরে ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত
গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এ পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, আলেম সমাজ,
পরিবর্তন, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দিন
ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাইকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে আপনি কী কী পাচ্ছেন, এটা আমরা বলছি। না দিলে কী কী পাচ্ছেন
সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে। বুধবার (১৪ জানুয়ারি) রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা
রামগড়ে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ সংরক্ষণে নিয়মিত নজরদারি জোরদার ও পাহাড় কাটার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আমার দেশ পত্রিকায় প্রকাশিত
জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আদেশ
স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে। আজ ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘রুটস টু লিগাসি
‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্যহীন বাংলাদেশ পাবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন,
সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে মিডার এমওইউ সই
সাগর সংরক্ষণ, সামুদ্রিক মৎস্য রক্ষা ও টেকসই নীল অর্থনীতি গড়ে তুলতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) জাপানের খ্যাতনামা সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বুধবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই
নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সার্বিক গুণাবলির প্রতিফলন ঘটিয়ে বাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখতে বিজিবির নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকরা এসব গুণাবলির প্রতিফলন
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ এবং ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বাবদ
