স্বাস্থ্য সংবাদ
হামে ৪৩২ শিশুর মৃত্যু
হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে কান্না আর উৎকণ্ঠা। জ্বর, শ্বাসকষ্ট ও ফুসকুড়ি নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। আইসিইউয়ের বাইরে উদ্বিগ্ন মায়েদের দীর্ঘ অপেক্ষা। গত দুই মাসে দেশে হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছে ৪৩২ শিশু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৩৬ হাজার শিশু। ভয়াবহ এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়
শিশুর রোগ যখন বড়দের শরীরে
চট্টগ্রাম: শুরুটা ছিল একেবারেই সাধারণ জ্বর, দুর্বলতা, শরীরে অস্বস্তি। পরিবার ভেবেছিল মৌসুমি ভাইরাল জ্বর। কিন্তু কয়েকদিনের মধ্যেই অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শরীরে র্যাশ ছড়িয়ে পড়ে, সঙ্গে যোগ হয় তীব্র শ্বাসকষ্ট। বলছি হাম আক্রান্ত ১৬ বছর বয়সী কিশোরী জান্নাতুলের কথা। যিনি বর্তমানে ভর্তি রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। স্থানীয়
হামের ঝুঁকিতে গর্ভবতী নারীরাও
রাজধানীর মিরপুরের বাসিন্দা সাত মাসের অন্তঃসত্ত্বা রুমানা আক্তারের (ছদ্মনাম) পাঁচ বছরের ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে দানা ওঠে। শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন এটি হাম। ছেলেকে দেখাশোনা করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই জ্বর ও দুর্বলতায় ভুগতে শুরু করেন রুমানা নিজেও। পরে চিকিৎসকের পরামর্শে
রেকর্ড পরিমাণ টিকা মজুত
মাত্র ২৪ দিনের মধ্যে দেশের জন্য সব ধরনের টিকার বড় মজুত সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এটি একটি রেকর্ড। বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। বুধবার (৬ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইউনিসেফের পক্ষ থেকে আসা হাম-রুবেলা
হাম ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত আসছে...
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজন মারা গেছে এবং হাম উপসর্গে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৪ হাজার
ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত এক মাসে হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের নির্দিষ্ট জায়গায় আরও ১৪ জন শিশু চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল থেকে রেফার করা রোগীকে ভর্তি রাখা হচ্ছে। এদিকে চিকিৎসক বলছেন, করোনা ভাইরাসের মতো বাতাসে
২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু
ঢাকা: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হাম উপসর্গে সারাদেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২
২৪ ঘণ্টায় হামে আরও ১১ জনের মৃত্যু
ঢাকা: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি, তবে হাম সন্দেহে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৫৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩০ হাজার
বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে
বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন,
হামের উপসর্গে তিনজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। গত
সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে এক কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে
