আন্তর্জাতিক সংবাদ
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না
হরমুজ প্রণালি আর কখনোই ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রোবাবার (২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্স এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়। প্রতিবেদনে ইসমাইল বাঘাই বলেন, এই জলপথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে, তার সঙ্গে হরমুজ প্রণালি
স্পেনে ৫০০ মিটার সামুদ্রিক বাঁধ নির্মাণ
উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত অঞ্চল সিউতায় চলতি সপ্তাহের শুরুতে ১০ হাজারেরও বেশি অভিবাসীর অনুপ্রবেশ ঘটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত সমুদ্রে ৫০০ মিটার দীর্ঘ একটি প্রতিরোধক বাঁধ বা ব্যারিয়ার স্থাপন করেছে স্পেন সরকার। শনিবার স্পেনীয় কর্তৃপক্ষ জানায়, এই অনুপ্রবেশের ঘটনায় সাঁতরে পার হওয়ার সময় ডুবে যাওয়া এবং ব্রেকওয়াটার
সুদানের আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ আদালতের চত্বরে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) উত্তর দারফুর রাজ্যের ‘গারা আল-জাওয়াইয়া’
শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার মধ্যেই গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার (২ আগস্ট) ভোর থেকে চালানো এসব হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। আর্ন্তজাতিক
খরায় বন্ধ হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
অনাবৃষ্টি ও তীব্র খরায় দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় চুল্লি শীতলীকরণের জন্য প্রয়োজনীয় পানি সংকট দেখা দিয়েছে। এ কারণে ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার জানিয়েছেন, মধ্য হাঙ্গেরির পাকস (Paks) পারমাণবিক
বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক ও দুজন ক্রু সদস্য রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা। পুলিশ জানিয়েছে, শনিবার (১ আগস্ট) বিমানটি পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটি
উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার বিষয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীকে ইরানের ওপর হামলা করার জন্য নিজেদের ভূখণ্ড
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪
গাজাব্যাপী দখলদার ইসরায়েলিদের হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদারদের পৃথক হামলায় একটি হাসপাতালের পাশের ওষুধের গুদাম ধ্বংস হয়েছে, যা এই অঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামাস ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অস্ত্রত্যাগের একটি চুক্তিতে সই করার কয়েকদিন পর শনিবার (১ আগস্ট) এই হামলাগুলো
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি চুক্তি করার শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন। রোববার (২ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পৃথক ফোনালাপ এবং মার্কিন
যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। তবে এই সাফল্য ধরে রাখতে এখন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট সমন্বয় পরিষদের এক বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধে
গাজার চুক্তিকে ‘ঐতিহাসিক’বলল সৌদি আরব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণসংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং চুক্তিটি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা
শিক্ষার্থীদের ক্ষমা করতে চান মোদি
দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী বিক্ষোভে তাকে এবং তার প্রয়াত মাকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনায় সংযম ও ক্ষমার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, যন্তর মন্তরের ঘটনাটি দেশ-বিদেশের মানুষ দেখেছে। তার দাবি, কিছু বিভ্রান্ত তরুণ এমন ভাষা
