আন্তর্জাতিক সংবাদ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯ হাজার
গত তিন বছরে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ৯শ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও প্রায় ৩০ হাজার ৬শ জনে পৌঁছেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮ হাজার ৯২০ জন নিহত ও ৩০ হাজার ৫৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গত ২ মার্চ থেকে
হরমুজ প্রণালী নিয়ে সতর্ক করলো ইরান
হরমুজ প্রণালীর কাছাকাছি থাকা সব জাহাজকে ‘যুক্তরাষ্ট্রের প্রতারণায় বিভ্রান্ত হবেন না’ বলে বার্তা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একইসঙ্গে তারা অনুমোদিত নয় এমন নৌরুট অতিক্রমের উদ্দেশে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ থেকে বিরত থাকতে সতর্ক করেছে। নৌবাহিনী বলেছে, ‘অন্যথায়, আপনাদেরকে লক্ষ্যবস্তু
পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শনিবার ক্রেমলিনে এ বৈঠক শুরু হয়। পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে কুশনার ও উইটকফ মস্কো সফর করছেন। রোববার
আমি কাতারে বোমা হামলা করেছি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে নিজের দম্ভ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিজ দেশের ভেতরে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, গাজায় পাঠানো তহবিল ত্রাণ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলের ‘আই২৪নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। শনিবার তিনি সামাজিক
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন
বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, নিহত ২২
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষ হওয়ার পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে
মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিসংঘের
অধিকৃত পশ্চিম তীরের তিনটি শরণার্থীশিবির থেকে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক দপ্তর বলেছে, এ ধরনের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত বাস্তুচ্যুতি ‘জোরপূর্বক স্থানান্তর’ হিসেবে বিবেচিত হতে পারে। এক প্রতিবেদনে এ সতর্কতা জানানো হয়। তবে প্রতিবেদনটি
বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের
সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা ঘোষণা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড আমানতের ওপর নির্ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ পৌঁছেছে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এতে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে রুপি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে
বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। আগস্টে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্যপণ্যের মূল্যসূচক জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এফএওর প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে পৃথক
সৌদিতে ৫ বিলিয়ন ডলারের বোমা-সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বারবার হামলার শিকার সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত
তেল কেনা না কেনায় থামবে না ইউক্রেন যুদ্ধ
রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই যুদ্ধের সমাধান তেল কেনাবেচা বন্ধ করা নয়; এর জন্য প্রয়োজন সংলাপ, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহার সঙ্গে
