আন্তর্জাতিক সংবাদ
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, অসংখ্য মানুষ এখনো নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি, যেখানে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৮ জন শিশু নিহত হয়েছেন। নিখোঁজদের খোঁজে এখনো চলছে মরিয়া তল্লাশি। ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনে,
ব্রাজিলে শুরু হয়েছে দু’দিনের ব্রিকস সম্মেলন, অনুপস্থিত পুতিন-শি
বিকাশমান ব্রিকস জোটের নেতারা ব্রাজিলে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রেক্ষাপটে ব্রিকস জোট নিজেকে বহুপাক্ষিকতার রক্ষক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। রবিবার (৬ জুন) থেকে রিও ডি জেনিরোতে শুরু হওয়া দুইদিনব্যাপী সম্মেলনে মূলত উন্নয়নশীল দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন।
