ডিপ্লোম্যাটিক সংবাদ
ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়; তবে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আমরা
নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন ছাড়াল চার লাখ ৫৭ হাজার। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া,
মিয়ানমারে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে। বিজয় দিবসের ব্যানার
ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উপলক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ইইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ
রাশিয়ান হাউসে বিজয় দিবস উদযাপন
ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি ফ্লিম প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকার রাশিয়ান হাউস, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট ও রুশ-বাংলা কল্যাণ সংস্থা যৌথভাবে বিজয় দিবস উদযাপন করে। এতে বক্তব্য রাখেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দারা এ খেলভনয়, মুক্তিযুদ্ধ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা দিয়েছে পরবর্তী সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একইসঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ
হাসিনা তার সমর্থকদের উসকে দিচ্ছেন
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে বিতাড়িত পলাতক রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে থেকে এ দেশে অবস্থানরত তার সমর্থকদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উস্কানি দিচ্ছেন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করেছে। রোববার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণ-থেকে-জনগণ পর্যায়ের বিনিময়সহ দ্বিপাক্ষিক সম্পর্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ
বিগত ২০১২ সাল থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন। আন্তঃবাহিনী
ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদার চায়
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশর সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এমন একটি স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে জনগণই হবে দুই দেশের সম্পর্কের মূল অংশীজন। আজ ঢাকায় অবস্থিত ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ‘মৈত্রী দিবস ২০২৫’-এর ৫৪তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ
