অপরাধ সংবাদ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদর উপজেলার আলোচিত তিন হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৮) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন
অটোরিকশা ছিনতাইয়ে ৭ খুন
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকাকে ঘিরে অটোরিকশা ছিনতাই ও খুনের একটি চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, এক থেকে দেড় লাখ টাকার অটোরিকশা লুটের জন্য পরিকল্পিতভাবে চালকদের ফাঁদে ফেলে হত্যা করত চক্রটি। নারী-পুরুষ মিলিয়ে গড়ে ওঠা এই চক্রের হাতে গত দুই বছরের কম সময়ে অন্তত সাতজন চালক প্রাণ হারিয়েছেন। বাউনিয়াবাঁধ এলাকার অন্তত
হাজারীবাগে অভিযানে আটক ৩৩
ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মো. মামুন (১৯), আলাউদ্দিন (২৪), মো. মনির হোসেন (৩০), মো. সোহাগ হোসেন (২২), মো. রানা মিয়া (১৯), মো. রাব্বি হেসেন (২২), মো. মামুন পাইক (২৯), মো. বাবু হোসেন (২৫), মো. ইমরান শেখ (২৪), মো. আলম (২৪), মো. সোহেল হোসেন (২৬), মো. শ্রাবন (১৯), মো. নাহিদুল
জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় (নেত্রকোনা-৫ আসনের) এমপি জামায়াতের এমপি মাছুম মোস্তাফার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে (ফিলিং স্টেশন) তার গাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি
দম্পতিকে গলা কেটে ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়েকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ওই দম্পতিকে গলা কেটে ও তাদের শিশু সন্তানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা
অবৈধভাবে মজুদ ভোজ্য-জ্বালানি তেল জব্দ
দেশের তিন জেলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল ও জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। এসব ঘটনায় একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে
তেল মজুতের দায়ে যুবককে ৭ দিনের কারাদণ্ড
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুত করায় মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন । উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো:
সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিনষ্ট
সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল ছিটিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা
হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭
সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট সাতজনকে আটক করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার গ্রেপ্তাররা আসামিরা হলেন মঈন উদ্দিনের সহযোগীকে মো. ফালান মিয়া (৪২), মো.
নির্যাতনের পর গৃহবধূ হত্যা
মিরপুরে
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় গৃহবধূ সুইটি আক্তার (২৫)-এর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং দীর্ঘদিনের নির্যাতনের পর পরিকল্পিত হত্যাকাণ্ড। জানা গেছে, প্রায় এক বছর আগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা সুইটি আক্তারের সঙ্গে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার
কালোবাজারি চক্রের গুদাম, ২২০০ বস্তা খাদ্যপণ্য জব্দ
ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওএমএস চাল ও আটা উদ্ধার করেছে র্যাব। কালোবাজারির উদ্দেশ্যে এসব খাদ্যপণ্য প্যাকেট পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৮ এপ্রিল)রাতে র্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে
কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ
ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের নেউটা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৬ই এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ১ নাম্বার ধামইরহাট ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নেউটা কমিউনিটি ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের
