খেলাধূলা সংবাদ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মালদ্বীপের মালে স্টেডিয়ামে আবারও উড়ল লাল-সবুজের বিজয় নিশান। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত এই লড়াইয়ে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক। কোচ মার্ক কক্সের শিষ্যরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে
আ'লীগের আমলে মেগা দুর্নীতি হয়েছে
সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আওয়ামী লীগের আমলে জনগণের ভোটাধিকার হরণ করে উন্নয়নের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মো. আমিনুল হক বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে
হোবার্টের বর্ষসেরা রিশাদ
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। ২৩ বছর বয়সী এই স্পিনার অভিষেক মৌসুমেই অভিজ্ঞদের টপকে জিতেছেন এই পুরস্কার। হারিকেন্সের বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন তিনি। প্রথম মৌসুমেই দলের
বিশ্বকাপে খেলবে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। চলমান যুদ্ধের জেরে ইরানের ফুটবল
হারে শেষ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে আসর শেষ করেছে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হজম করা একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। পুরো ম্যাচে লড়াই করেও গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সোহেল রানা ও হামজা চৌধুরীদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় স্বাগতিকদের
সম্মাননা পাচ্ছেন লিপু
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে দারুণ এক সমাপ্তি টানে বাংলাদেশ। শেষ ম্যাচে ১১ রানের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই জয় দিয়েই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিজের দায়িত্বের শেষ অধ্যায় শেষ করেন গাজী আশরাফ হোসেন লিপু। সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ
ঐক্যের আহ্বান আমিনুলের
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণ পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এ সময় উপস্থিত থেকে আমিনুল হক
বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা
২০২৬ বিশ্বকাপের মহারণ শুরু হতে যখন আড়াই মাসও বাকি নেই, ঠিক তখনই প্রধান কোচ অটো আডোকে বিদায় করে দিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। স্টুটগার্টে প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারের পর সোমবার রাতে এই কঠোর সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইউরোপ সফরে গিয়েছিল ‘ব্ল্যাক স্টার’রা। কিন্তু
আজ বাংলাদেশের ‘শেষ পরীক্ষা’
এশিয়ান কাপ বাছাইপর্বের রোমাঞ্চকর পথচলায় আজ নিজেদের শেষ মিশনে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ‘সি’ গ্রুপ থেকে এরই মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করে মূল পর্বের টিকিট কেটে ফেলেছে সিঙ্গাপুর। অন্যদিকে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়
জরিমানা গুনলেন নাসিম শাহ
মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টের কারণে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছেন তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা এক টুইটের জেরে পিসিবি তাকে ২ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে। যা নাসিমের কেন্দ্রীয় চুক্তির প্রায়
গোপনে তুরস্কে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে বাড়তি চাপ ও নজরদারির মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরান ফুটবল দল। আসন্ন প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে বর্তমানে তুরস্কের দক্ষিণাঞ্চলে অনুশীলন করছে তারা। ভূমধ্যসাগরীয় শহর আনাতোলিয়ার কাছের রিসোর্ট এলাকা বেলেকে চলছে তাদের অনুশীলন ক্যাম্প। ম্যাচ প্রস্তুতির গুরুত্বপূর্ণ এই সময়ে কোনো
বীরদের স্মরণে সাকিব-মাশরাফি
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার এক গৌরবময় অধ্যায়ের স্মারক এই দিনটি। ২৫ মার্চের ভয়াল কালরাতের পর ধ্বংসস্তূপের মাঝ থেকেই নতুন করে জেগে ওঠে জাতি, শুরু হয় মুক্তির লড়াই। সেই প্রেরণাতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা, উড়তে থাকে লাল-সবুজের পতাকা। স্বাধীনতা
