খেলাধূলা সংবাদ
ফ্রান্স-স্পেন মহারণ
বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বুধবার অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দুই দলই নামবে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে। ইতিহাস বলছে, বিশ্বকাপে এটাই হবে মাত্র দ্বিতীয় সাক্ষাৎ, আর প্রথমটি হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। দুই দেশই বিশ্বকাপ জয়ের স্বাদ
ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউরোপে চাপ বাড়াচ্ছে নরওয়ে
ইউরোপীয় ফুটবলে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে ইসরায়েলকে ফিফার আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছে নরওয়ে। এমন তথ্য জানিয়েছে রাজনৈতিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এবং এর সভাপতি লিসে ক্লাভেনেস। আইনজীবী ও নরওয়ে নারী জাতীয়
ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি
সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। থমাস টুখেলের ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ আখ্যা দিয়ে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা জানিয়েছেন, থ্রি লায়নসদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি তার জন্য হবে অত্যন্ত ‘বিশেষ’ কিছু। গত শনিবার কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত
নরওয়ের সমর্থকদের ধন্যবাদ জানালো ঢাকার দূতাবাস
ঢাকা: ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে ইতিহাস গড়েছে নরওয়ের ফুটবল দল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত সেখানেই থেমে গেছে তাদের যাত্রা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এক আবেগঘন বার্তায় ঢাকার নরওয়ে দূতাবাস খেলোয়াড়, সমর্থক এবং দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছে। রোববার (১২ জুলাই) দূতাবাসের বার্তায়
রোমাঞ্চে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। কানসাস সিটিতে জয় দিয়ে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার
নরওয়ের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ইংল্যান্ড
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে স্বপ্নের মতো এক আসর কাটিয়েছিল নরওয়ে। ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে অসাধ্য সাধনের অপেক্ষায় ছিল আর্লিং হালান্ডরা। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের অভিজ্ঞতার কাছে হার মানতে হলো তাদের। ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ২-১ গোলে নরওয়েকে বিদায় করে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে
বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ সময়ে মিকেল মেরিনোর জয়সূচক গোলে শেষ চারের টিকিট কাটে স্প্যানিশরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণের পর
মিসরকে বীরোচিত সংবর্ধনায় বরণ দেশবাসীর
গত মঙ্গলবার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের খেলোয়াড়রা দেশে ফিরেছেন এবং শত শত ভক্ত তাদের উদযাপন আর ভালোবাসায় বরণ করে নিয়েছেন। শুক্রবার মিসর দল এল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং উপকূলীয় শহর এল-আলামিনে একটি ছাদখোলা বাসে করে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল মিসরের সফলতম
সাইবারিকে হারাল মরক্কো
ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আফ্রিকার প্রতিনিধিরা। চোটের কারণে দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারিকে পাচ্ছে না তারা। আজ রাত ২টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচের আগের সংবাদ
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড
১২০ মিনিটেও আসেনি ফল। এর আগে সুযোগ এসেছে, হাতছাড়াও হয়েছে। কখনো গোলরক্ষকের সেভ, কখনো ক্রসবার, ভ্যাঙ্কুভারের দীর্ঘ রাত যেন গোলের জন্য অপেক্ষা করেই কাটল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপ সামলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও
মিসরের রূপকথা গুঁড়িয়ে শেষ আটে আর্জেন্টিনা
দুই গোলে পিছিয়ে পড়ে খাদের কিনারে চলে গিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে খোদ অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসের হতাশা, আর অন্যদিকে মিসরীয় গোলকিপার মোস্তফা শোবেরের অতিমানবীয় ফর্ম; সব মিলিয়ে বিদায়ের ঘণ্টা বাজছিল আর্জেন্টিনার। কিন্তু ফুটবল ঈশ্বর যেন আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অন্য এক মহাকাব্য লিখে রেখেছিলেন।
যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হলো স্বাগতিকদের স্বপ্নযাত্রা। মরিসিও পচেত্তিনোর দল টুর্নামেন্টের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ ছাপ রেখেছিল। কিন্তু অনেক বেশি গোছানো ও উন্নত বেলজিয়ামের বিপক্ষে সেই ছন্দ একেবারেই ধরে রাখতে
