ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারী বৃষ্টিতে ডুবলো সড়ক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৫ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১১ বার


ভারী বৃষ্টিতে ডুবলো সড়ক

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে।  

মঙ্গলবার (০৫ আগস্ট) পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে কয়েকশ পর্যটক। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে সাজেকে আটকে পড়া পর্যটকদের পারাপার করা হচ্ছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তাদের আপাতত সড়ক থেকে পানি না সরা পর্যন্ত সাজেকে অবস্থান করতে হবে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপরে আনুমানিক ৫ থেকে ৬ ফুট পানি আছে। এ অবস্থায় কোনোভাবে গাড়ি চলাচল সম্ভব নয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, আটকে পড়া অনেক পর্যটক বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।


   আরও সংবাদ