ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল চার রাজনীতিবিদ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১০ বার


ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল চার রাজনীতিবিদ

জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজন রাজনীতিবিদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

তিনি জানান, ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ড. মুহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন।


   আরও সংবাদ