ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মনোনয়নের দেওয়ার দাবি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৬ বার


নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মনোনয়নের দেওয়ার দাবি

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের -২ ইসলামপুরে আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সনের উপদেস্ট এএসএম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার  বেলগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে জারুলতলা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মনোনীত বঞ্চিত এএসএম আব্দুল হালিমের সমর্থকরা।  

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আঃ রৌফ দানুর সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক,পৌর যুবদলের যগ্ম আহবায়ক মনির খান লোহানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান ।  অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন। এর আগে গত ১৯ নভেম্বর সড়কে টায়ার জ্বালিয়ে ও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ও অনশন করেন তারা।

লিয়াকত হোসাইন লায়ন


   আরও সংবাদ