আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৫ বার
এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছেন।
রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।
গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’