ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৯ বার


বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাডেমির পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।


   আরও সংবাদ