ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিয়া ফাউন্ডেশনের মিডিয়া উপ-কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬ ১৬:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫০ বার


জিয়া ফাউন্ডেশনের মিডিয়া উপ-কমিটি গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে।

সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

 

মিডিয়া উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মো. আবদুল আউয়াল খান।

নেতারা জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে এই মিডিয়া উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

 

আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


   আরও সংবাদ