ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উত্তরা কাঁচাবাজারে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬ ২০:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩৩ বার


উত্তরা কাঁচাবাজারে আগুন

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

 

তিনি জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তবে আগুনের সূত্রপাত এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

 


   আরও সংবাদ