ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ শুরু হবার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থিত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সবাইকে যত্নশীল হবার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল [email protected] এ যোগাযোগ করতে অনুরোধ বাংলাদেশ দূতাবাস।


   আরও সংবাদ