ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৫:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১০ বার


ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

ঢাকা: ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।  

রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়।

সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। 

 

তিনি বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে, সে সিদ্ধান্তের জন্য সংসদের প্রথম অধিবেশনের অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

 

রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিক। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তার সমালোচনা করেন, আরও ভালো কীভাবে করা যায়, তা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। সবাই বলেছে, এ নির্বাচন ভালো হয়েছে তবে ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই।

 

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে তিনজন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

নির্বাচনে অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা, বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ টেলিভিশন ক্যাটাগরিতে এবং পত্রিকা ক্যাটাগরিতে ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন বেস্ট রিপোর্টার হিসেবে নির্বাচিত হন।


   আরও সংবাদ