ঢাকা, রবিবার, ০২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০০ বার


টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী টাইগারদের এ অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রশংসা করেন।

বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিপক্ষে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে— ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

 

টাইগারদের নৈপুণ্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স আজ গোটা বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, রোববার মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এ জয়ে দেশজুড়ে বইছে আনন্দের বন্যা।

 


   আরও সংবাদ