ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬ ১৮:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩৯ বার


সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)। 

 

মঙ্গলবার (২৪ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানানো হয়। 

 

সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পাশাপাশি দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। 

এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা রাষ্ট্রদূত প্রকাশ করেন। 

 

বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


   আরও সংবাদ