ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১১৯ কোটি টাকা আত্মসাৎ মামলায় মাসুদ উদ্দিন চৌ্ধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১৩:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১২ বার


১১৯ কোটি টাকা আত্মসাৎ মামলায় মাসুদ উদ্দিন চৌ্ধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (২৫ মার্চ) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন।

 

দুদকের পক্ষ থেকে জানানো হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম করেন।

 

তারা সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায় করে এজেন্ট হিসেবে নিয়োগ পান এবং শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত টাকা নেন।

অভিযোগে বলা হয়েছে, মোট ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থসহ প্রায় ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

 

এ ঘটনায় গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

 

দুদক জানিয়েছে, তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে প্রভাব ফেলতে পারেন।

 

 

তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি।

এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মানবপাচার আইনের একটি মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।


   আরও সংবাদ