ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ২১:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৫ বার


পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় একজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 

বুধবার (২৫ মার্চ) রাতে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, কিছুক্ষণ আগে দুই নারীর লাশ উদ্ধার করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান আছে।

 

যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তার হলেন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০) এবং মর্জিনা বেগম (৫৫)। চিকিৎসাধীন আছেন নুসরাত (২৯) নামের এক নারী।

 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

 

অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

 

রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে—কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

 

তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত। 


   আরও সংবাদ