ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাশকতার মামলায় ১০ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭৮ বার


নাশকতার মামলায়  ১০ জন কারাগারে

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি

।।

জামালপুর ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

সোমবার ৬ এপ্রিল জামালপুরের সংশ্লিষ্ট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি  নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক  ​ফারুক হোসেন সুমন,ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. শাওন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন (মেরাজ মেম্বার), গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ ​রহিম দালাল, ছাত্রলীগ নেতা মোঃ জিয়া, আওয়ামী লীগ কর্মী রিপন,রবিজল হক,​সাইফুল ইসলাম ফারাজী ও ​তামশা লক্ষ্মী।

 


   আরও সংবাদ