ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইন্দোনেশিয়ায় ‘বড় গ্যাসক্ষেত্র’ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ ১৬:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫০ বার


ইন্দোনেশিয়ায় ‘বড় গ্যাসক্ষেত্র’ আবিষ্কার

ইন্দোনেশিয়ার উপকূলের বাইরে একটি ‘বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র’ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি জায়ান্ট কোম্পানি এনি।

সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে এনি বলেছে, প্রাথমিক হিসাব অনুযায়ী পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ওই স্থানে প্রায় ১৪১ বিলিয়ন ঘনমিটার গ্যাস এবং ৩০০ মিলিয়ন ব্যারেল কনডেনসেট, তরল হাইড্রোকার্বন রয়েছে।

 

ইন্দোনেশিয়া সরকার বলছে, ২০২৮ সালের মধ্যে কোম্পানিটি ইন্দোনেশিয়ায় উৎপাদন তিনগুণ করবে বলে জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ রাষ্ট্রটি ইতোমধ্যেই নিজেদের ব্যবহারের চেয়ে বেশি গ্যাস উৎপাদন করে।

 

২০২৮ সালের মধ্যে এনি’র সর্বোচ্চ উৎপাদন প্রতিদিন ৫৬ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটার (MMSCMD) পর্যন্ত বাড়াতে পারে এবং দুই বছর পর তা ৮৪ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটারে পৌঁছাতে পারে। ২১ এপ্রিল পর্যন্ত এটি ১৭ থেকে ২০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটারের মধ্যে রয়েছে।

 

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়ার মতে, এটি একটি বিশাল আবিষ্কার। গ্যাসের পাশাপাশি ২০২৮ সালের মধ্যে আমরা প্রায় ৯০,০০০ ব্যারেল কনডেনসেটও উৎপাদন করব।

এবং ২০২৯ থেকে ২০৩০ সালে, তা আরও বেড়ে ১ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছাতে পারে।

 

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস


   আরও সংবাদ