ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩৫ বার


৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

 

পাউবো জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদী বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদী দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া মৌলভীবাজার জেলার মনু নদ প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 


   আরও সংবাদ