ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মে, ২০২৬ ১৭:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৩ বার


সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই

সংগঠনের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ছাত্রশিবির।

শুক্রবার (১ মে) সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

 

এর আগে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এই ঘটনার বিষয়ে বিশেষ ঘোষণায় এসএম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

 

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 


   আরও সংবাদ