ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নদীবন্দরে এক নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ মে, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


নদীবন্দরে এক নম্বর সংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

বুধবার (৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 


   আরও সংবাদ