ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৭ মে, ২০২৬ ১৬:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার


বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি

 

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে নকল সিগারেট তৈরির দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

 

জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরি করে ব্যবসা করে আসছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদক পাড়ায় অভিযান পরিচালনা করেন।

 

এসময় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা টাক নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেট গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। 

 


   আরও সংবাদ