ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদুল আজহার ছুটি ৭ দিন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ মে, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১৯ বার


ঈদুল আজহার ছুটি ৭ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

এর আগে সন্ধ্যায় সচিবালায়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে ছুটি ঘোষণা করা হয়েছে।

২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

 

আগামী ২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল।

এই ছুটি একদিন (২৫ মে) বাড়ানো হয়েছে।

 

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগের সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) অফিস খোলা থাকবে।

সেই সঙ্গে রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস থাকবে।

 


   আরও সংবাদ