ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নদীবন্দরে এক নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৩ বার


নদীবন্দরে এক নম্বর সংকেত

ঢাকা: দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে এক নম্বর সংকেত।

 

মঙ্গলবার (১২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 


   আরও সংবাদ