ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ মে, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০২ বার
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণাগুলো নিয়ে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক এই অর্থবছরে বাস্তবায়িত ২টি উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়।
এর মধ্য থেকে 'ই-সার্টিফিকেট নাম্বারিং অ্যান্ড ইস্যুয়েন্স' শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে বিআইসিএমের মাল্টিপারপাস হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।
ইন্সটিটিউটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক গৃহীত উদ্ভাবনী ধারণাসমূহের উপস্থাপনা পেশ করেন ইন্সটিটিউটের প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়।
এ সময় বিআইসিএমের ইনোভেশন অফিসার ও পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের ইনোভেশন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।