ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুন, ২০২৬ ২১:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭০ বার


দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মুহাম্মদ শাহজাহান (৪৮) ও মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা।

 

 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

 

 

ফটিকছড়ি থানা পুলিশ বাস চালক মো. রাসেলকে (৩৮) আটক করেছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়।

 

 

পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। 


   আরও সংবাদ