ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬১ বার


বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে।‎

‎বুধবার (৩ জুন) সন্ধ্যার  দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

 

‎‎নিহতরা হলেন, মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানি (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩৫)।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।

সন্ধ্যার আগে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে মা কল্পনাসহ সোহাগ আঙিনায় থেকে শুকানো খড় তুলতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে মা-ছেলে বজ্রপাতের কবলে পড়েন।

 

‎স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহিন আলম জানান, মাঠে খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

 

‎‎ভরতখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল বলেন, বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ