ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ জুন, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে

ইসরায়েলের বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, বৈরুতে ইসরায়েলের হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

 

রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ডেফা প্রেসকে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এই অপরাধগুলোর জবাব দেওয়া হবে।’

এর আগে শনিবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে বিমান হামলা চালায়।

হামলার আগে কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

 

ইরানের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

 

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলের হামলার সমালোচনা করে বলেছেন, শান্তি চুক্তির এত কাছাকাছি অবস্থায় এ ধরনের হামলা হওয়া উচিত হয়নি।

তবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানি কর্মকর্তার এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


   আরও সংবাদ