ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ জুন, ২০২৬ ০৮:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৩ বার


আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটির বাদাখশান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বাদাখশান প্রদেশের জুরম থেকে ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে। গভীরতা ছিল ২০৮ কিলোমিটার (১২৯ মাইল), যা মাঝারি ধরনের গভীরতা হিসেবে বিবেচিত।

এই ভূমিকম্পের কম্পন বিশাল একটি অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।

 

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দিল্লি, জম্মু ও কাশ্মির এবং উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানে ও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।

সংস্থাটি এক্স-এ জানিয়েছে, ‘ভূমিকম্পের মাত্রা ৬.২, সময়: ২৭/০৬/২০২৬ সন্ধ্যা ৭:০৪ মিনিট (আইএসটি), অক্ষাংশ: ৩৬.৪৪২ উত্তর, দ্রাঘিমাংশ: ৭০.৬৭২ পূর্ব, গভীরতা: ২১৫ কিমি, স্থান: আফগানিস্তান।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি উত্তর-পূর্ব আফগানিস্তানের জুরম থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণে আঘাত হেনেছে।

ভূমিকম্প টের পাওয়ার পর ভারতের রাজধানী দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ঘরবাড়ি ও অফিস থেকে দ্রুত বাইরে বের হয়ে আসেন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৯২০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার কয়েকদিন পর এই ভূমিকম্প আঘাত হানল।

গত বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে অসংখ্য ভবন ধসে পড়ে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।


   আরও সংবাদ