ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অভিযান স্থগিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৫ বার


অভিযান স্থগিত করল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে চলমান ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ ছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে বা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ পদক্ষেপের খবর সামনে এসেছে।

সূত্র: সামা টিভি


   আরও সংবাদ