ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫১ বার


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। 

 

শুক্রবার (২৪ জুলাই) এক অভিনন্দন বার্তায় খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানান।

 

বার্তায় খেলাফত মজলিস, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সফলতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।


   আরও সংবাদ