আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬ ২০:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক সেলফি ভিডিওর তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে তিনি কটাক্ষ করে অভিজিৎ বলেন, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল।
সম্প্রতি পাবলিক পরীক্ষাসমূহ সংশোধন বিল সংসদে পাস হওয়ার পর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসচক্র বা ‘পেপার মাফিয়া’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
মোদির ওই ভিডিওর প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার দাবি, ভিডিওতে দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর চেহারার উপস্থাপনাই বেশি গুরুত্ব পেয়েছে।
এটি অবশ্য মোদিকে লক্ষ্য করে দীপকের প্রথম সমালোচনা নয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির ধারাবাহিক ভাইরাল রিল ও ভিডিও নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন, দেশ পরিচালনার তুলনায় একজন ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবেই মোদিকে বেশি মানানসই মনে হয়।
ভারতজুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত এক সপ্তাহে প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে একাধিক সেলফি-ধাঁচের ভিডিও প্রকাশ করেছেন। এসব ভিডিও শত কোটি ভিউ অতিক্রম করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র : নিউজ ১৮