ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬৪ বার


ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন ৩৫ শতাংশে নেমে এসেছে।

 

গত এক দশকে এই প্রথম মার্কিন নাগরিকেরা অর্থনীতির ভালো ব্যবস্থাপক হিসেবে রিপাবলিকান পার্টির পরিবর্তে ডেমোক্র্যাট পার্টিকে বেছে নিয়েছেন।

জরিপের ফল ইঙ্গিত দেয়, ট্রাম্পের অর্থনীতি পরিচালনা এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার দলের সম্ভাবনাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এই নির্বাচনই নির্ধারণ করবে আগামী দুই বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

 

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান আক্রমণ এবং পরবর্তীতে চলমান যুদ্ধের কারণে পেট্রোলের বাড়তি দামে মার্কিন পরিবারগুলোর আর্থিক অবস্থার অবনতি ঘটেছে।

 

 

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ