ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৯ বার


অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুরনপ্রতিনিধি ঃ

 

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুলাল মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার গুদাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারগুলো পরবর্তীতে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ