ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৯ বার


 অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪২

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

 

অভিযানকালে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


   আরও সংবাদ