জাতীয় সংবাদ
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জন্মগত শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। আটককৃত ধর্ষক উপজেলার উমার ইউনিয়নের চকসুবিদ গ্রামের মৃত আইজুল হকের ছেলে আব্দুল মজিদ (৩৪)। থানা সুত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আয়েশা সিদ্দিকা (২০) উপজেলা চকসুবিদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপদ খাদ্য, বায়ু ও পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, বাংলাদেশকে একটি সুন্দর ও নিরাপদ এবং সুজলা-সুফলা, শস্যশ্যামলা দেশে রূপান্তর করতে হবে। এজন্য, আমাদের অবশ্যই টেকসই উন্নয়নের
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। আজ শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,
অন্তর্বর্তী সরকারের নিন্দা
গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার এ হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত বলেও মনে করে জানানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ নিন্দা জানায়। প্রধান উপদেষ্টার
চিকিৎসা সহায়তা করার আশ্বাস প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তিনি ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা
টাকার অংক বলতে লজ্জা হয়
১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৩০ আগস্ট) সকালে সহকারী শিক্ষকদের নিবন্ধিত ছয় সংগঠনের জোট ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ শুরু করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা দুপুর ২টা নাগাদ প্রধান উপদেষ্টা
প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশ শুরু হয়। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন। তিন দফা দাবি হলো-
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড প্রচার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে—যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে
তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরাই শেষ পর্যন্ত জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাবে। এর মাধ্যমে তারা দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে আরো গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজ শুক্রবার ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র
হাসপাতালে এসে অবরুদ্ধ আসিফ নজরুল
রাজধানীর বিজয়নগরে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে এসে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের শিক্ষক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে উপদেষ্টাকে লক্ষ্য করে প্রতিবাদী
হামলার ঘটনা তদন্ত করা হবে
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে এ কথা জানান
কঠোর অবস্থান নিতে সেনাবাহিনী সদা প্রস্তুত
সরকার জিরো টলারেন্স নীতি অনুযায়ী মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সেনাবাহিনী সদা প্রস্তুত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইএসপিআর। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
