ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় সংবাদ

Thumbnail [100%x225]
জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী নেই।     সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এ চিত্র দেখা যায়।   দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী

Thumbnail [100%x225]
আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, উপজেলা ও থানা আনসার কোম্পানিকে ঢেলে সাজানো হচ্ছে। রাজধানীর ধানমন্ডির বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে বুধবার ঢাকা মেট্রোপলিটন আনসার দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, উপজেলা

Thumbnail [100%x225]
ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার

রতে সংঘটিত পুরোনো এক অপরাধের ভিডিও ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, প্রকাশ্যে নারী অপহরণের একটি ভিডিওকে বান্দরবানের রুমা উপজেলার ঘটনা বলে ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওটি দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু অনুসন্ধানে

Thumbnail [100%x225]
নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।     বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল। প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা

Thumbnail [100%x225]
পুলিশের হামলার প্রতিবাদ বুয়েটের

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট।   বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এন এম গোলাম জাকারিয়ার সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।     এতে বলা হয়, আজ বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে প্রধান

Thumbnail [100%x225]
সমাধান ছাড়াই উপদেষ্টার বৈঠক শেষ

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে।   বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার এ বৈঠক

Thumbnail [100%x225]
অসহনীয় সবজির বাজার

ঢাকা: আবার অস্থিরতা সবজির বাজারে। সরবরাহ ভালো থাকলেও নানা অজুহাতে রাজধানীসহ দেশের বাজারগুলোতে বেড়েই চলেছে সবজির দাম। গত মে মাস থেকে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ভালো থাকায় বাজারে এসবের দাম ছিল সহনীয়, কিন্তু জুনের শেষ দিকে সরবরাহ ভালো থাকলেও ঊর্ধ্বমুখী হতে থাকে সবজির দরদাম। এক্ষেত্রে বিভিন্ন জেলায় বৃষ্টি ও বন্যাসহ নানা কারণ সামনে আনছেন ব্যবসায়ী-বিক্রেতারা।

Thumbnail [100%x225]
৩ লাখ টাকা অনুদান পাবেন সরকারি কর্মচারীরা

সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে।     সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এতে সম্মতি দিয়েছে কর্মচারী কল্যাণ

Thumbnail [100%x225]
পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি

সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানিতে বিএনপি নেতা রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।   প্রথম দিনের শুনানিতে

Thumbnail [100%x225]
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে। বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী

Thumbnail [100%x225]
শিক্ষার্থীদের দাবির কমিটি গঠন করল সরকার

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা পরীক্ষায় আট সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।   বুধবার (২৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।   এতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্যসচিব করা হয়েছে। কমিটির

Thumbnail [100%x225]
৩৫৯ কোটি টাকায় ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রাথমিক শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র মেরামত, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অতিরিক্ত ব্যয় এবং ভোলায় একটি বাফার গুদাম নির্মাণে মোট ব্যয় হবে ৩৫৯ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৮৭১ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চারটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।   মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে